সত্য
আপেক্ষিক, সময়ের ওপর সত্যের এক এক রূপ। আজ যারা জনগনের খুব কাছের, কালই
তারা দুরের হয়ে যেতে পারেন। ২০১৩ আর ২০১৪ এক নয়। আজ যাদের চাকার নিচে
ফেলছি, সে চাকা আগামিকাল উপরে উঠে যাবে, গতিবিদ্যা তাই বলে। সে যত খারাপই
হোক, ইতিহাস বলে, বিজিত এবং বিজয়ীদের ইতিহাস রচিত হয় বিজয়ীর কলমে।
শেষ
সময় না আসা পর্যন্ত এই দ্বন্দ্ব চলমান। আবেগ কখনও কখনও সময়ের পাঠ নিতে
ব্যর্থ হয়। দ্বৈত-অদ্বৈতবাদ। আমি যা জানি তুমি তা জান না অর্জুন, তুমি বধ
কর। ক্ষণিক কালের perspective আর মহাকালের perspective- এর বিচারে
বাস্তবতার অদলবদল হয়। paradigm-এর ব্যপারটা তো আছেই। আপনি আমি একই দেশে একই
সংস্কৃতির আবহে বেড়ে উঠলেও আপনার আমার paradigm এক নয়, চিন্তনের ধারা এক
নয়, বহুধা, আমাকে আপনি আপনার মতো হতে বলছেন কেন? স্বয়ং খোদাও টা চান না।
গ্রন্থ দেখুন।
দ্বন্দ্ব চলবে, সময়ের শেষ প্রান্তে যে জয়ী তার কথা মতই রচিত হবে প্রকৃত ইতিহাস।
সরকারি দলের বাস্তবতা বদলে যাচ্ছে, যাবেও, বিরোধী দলেরও তাই।
জাতীয় এবং আন্তর্জাতিক perspective প্রতিমুহূর্তে বদলে যাচ্ছে। বাস্তবতার
খোলনলচেও তাই বদলে যাচ্ছে- এ গুলিকে বিবেচনায় নিতে না পারলে ভুল হবে।
১৯৭৫ থেকে ২০১৩।
১৯৭১ থেকে ২০১৩।
এর মধ্যে অনেকগুল perspective আছে; ভিন্ন ভিন্ন। আপনি কেন ধরে নেবেন আমার
চিন্তনের আর আবেগের জায়গাটা ঠিক আপনারই মতো? সরকারে অনেক কিছুকেই সমন্বয়
করতে হয়, মাথায় রাখতে হয়। সময় এখানে একটা বিরাট role player এবং ফ্যাক্টর-ও
বটে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন